আমার গল্প

A STORY OF YASIR HIMEL
গল্পটি পড়ুন

শুরুর লড়াই

ছোট মফস্বল শহরে বড় হয়েছি আমি। সেখানে ব্যবসা শুরু করা তো দূরের কথা, অনলাইনে কিছু করার কথা কেউ বিশ্বাসই করত না। এমনকি ২০২১ সালেও অনেকে ভাবতো, উপজেলা শহর থেকে বসে ই-কমার্স করে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠানো অসম্ভব। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম।

শুরুটা হয়েছিলো ঘরের ছোট্ট বেলকনি থেকে, হাতে ছিলো মাত্র ১০ হাজার টাকা আর কিছু টি-শার্ট। সেখান থেকেই শুরু হলো HEEMS-এর পথচলা। শুরুতে সব কাজ একাই করতাম— প্রোডাক্ট প্যাকিং থেকে শুরু করে কাস্টমারের রিপ্লাই, অর্ডার ম্যানেজমেন্ট— সবকিছু। অনেক রাত জেগে থেকেছি শুধু এই বিশ্বাস নিয়ে যে আস্থা তৈরি করাই আসল মূলধন।

শুরুর দিকের টি-শার্ট

আস্থার যাত্রা

প্রথম চার বছর হোলসেলে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট সংগ্রহ করে বিক্রি করেছি। ধীরে ধীরে মানুষের আস্থা, ভালোবাসা আর পরিশ্রমের মাধ্যমে HEEMS এগিয়ে গেছে। আজ HEEMS–এর বয়স সাড়ে চার বছর— প্রায় দেড় লক্ষ ফলোয়ার, হাজারো সন্তুষ্ট কাস্টমার এবং মানুষের মনে জায়গা করে নেওয়া একটি নাম।

নতুন অধ্যায়ের পথে

কিন্তু এটাই শেষ নয়। এবার HEEMS নতুন অধ্যায়ে পা রাখছে। এতদিন অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করলেও, এখন HEEMS তৈরি করছে নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট।

নতুন প্রোডাক্টের ছবি

শেষ কথা

আজ যখন পিছনে তাকাই, মনে হয়—

  • অসম্ভবকে সম্ভব করার গল্পটাই HEEMS।
  • আমি হয়তো বাবাহীন ছিলাম, কিন্তু কখনো প্রেরণাহীন ছিলাম না— কারণ আমার মা সবসময় ছিলেন আমার পাশে।

একটা উপজেলা শহর থেকে শুরু করে, আজ HEEMS সারা দেশে পরিচিত নাম। আর আগামীতে লক্ষ্য— উপজেলা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে বিশ্বে।